• হোম > এক্সক্লুসিভ | শিক্ষা > এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ —ডিএমপি

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ —ডিএমপি

  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬
  • ৭৭

---

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার দিনগুলো পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। কেন্দ্রগুলোয় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়া নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9017 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 01:55:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh