• হোম > Following > যে কারণে বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

যে কারণে বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১০
  • ৫৮

---

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশব্যাপী ১৩টি কনসার্টে অংশ নিচ্ছে তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। আগামীকাল ১৮ এপ্রিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ব্যান্ডটির। তবে কনসার্টটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।

ফেসবুকে পোস্টে ইভান দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘আয়োজকেরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট। জায়গাটাও ছোট।’
ইভান পোস্টে জানান, একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার ঝুঁকির কথা জানানো হয়। ফলে সমন্বিত সিদ্ধান্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

সবশেষ ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘তাই আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে।’

১ থেকে আজ ১৭ এপ্রিল—এই ১৭ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ১২টি কনসার্ট করে অ্যাশেজ। ঢাকার গাবতলী, মিরপুর, পল্লবী, বাসাবো, সূত্রাপুর, মোহাম্মদপুর, মতিঝিল, উত্তরা, ধানমন্ডির পাশাপাশি গাজীপুর ও কুমিল্লায় কনসার্ট করে ফেলেছে। গতকাল রাজধানীর উত্তরা এবং আজ কুমিল্লা টাউন হল মাঠে কনসার্ট করেছে ব্যান্ডটি। আগামীকালের আয়োজনটি স্থগিত হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8964 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 05:03:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh