• হোম > অর্থনীতি > র‍্যামের চড়া দাম: পিসির মূল্য বাড়াল মাইক্রোসফট

র‍্যামের চড়া দাম: পিসির মূল্য বাড়াল মাইক্রোসফট

  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৫৫
  • ৫৭

---

বিশ্ববাজারে র‍্যামের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে প্রযুক্তিপণ্যের দামে। এরই ধারাবাহিকতায় ‘সারফেস’ সিরিজের কম্পিউটার ও ল্যাপটপের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

ইতোমধ্যে মাইক্রোসফটের অফিসিয়াল স্টোরে নতুন মূল্য কার্যকর হয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই অন্যান্য খুচরা বিক্রেতারাও একই সিদ্ধান্ত অনুসরণ করবে।

নতুন মূল্য অনুযায়ী, ১৫ ইঞ্চি স্ক্রিনের বেজ মডেলের সারফেস ল্যাপটপ ৭-এর দাম ১০০ ডলার বেড়ে এখন দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ ডলারে।

অন্যদিকে স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর, ৬৪ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট এসএসডি সমৃদ্ধ ল্যাপটপ ৭ মডেলের মূল্য প্রায় ৩ হাজার ৬৫০ ডলার।

তুলনামূলকভাবে একই র‍্যাম ও স্টোরেজ সুবিধাসম্পন্ন ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো (এম৫ প্রো চিপসেট) বর্তমানে প্রায় ৩ হাজার ৩০০ ডলারে পাওয়া যাচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেমোরি চিপের দামের ঊর্ধ্বগতির কারণে ভবিষ্যতে অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসের দামেও প্রভাব পড়তে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8925 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 07:27:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh