• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ

প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১৫:২৮
  • ৬৩

 

 ---

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তারেক রহমান এসব পদক প্রদান করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশগঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

তার পাশাপাশি আরও ১৪ জন ব্যক্তি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), অধ্যাপক জহুরুল করিম, আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), এ কে এম হানিফ (হানিফ সংকেত), জোবেরা রহমান (লিনু), ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), এবং আবদুল মুকিত মজুমদার (বাবু)।

এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারের অংশ হিসেবে প্রত্যেক প্রাপককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের প্রতিলিপি এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8905 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:59:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh