• হোম > বিদেশ > ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা হতে পারে, শর্তে সাপেক্ষে হরমুজে জাহাজ চলাচলের ইঙ্গিত ইরানের

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা হতে পারে, শর্তে সাপেক্ষে হরমুজে জাহাজ চলাচলের ইঙ্গিত ইরানের

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৬
  • ৫৭

---

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “খুব সম্ভবত পরবর্তী আলোচনার স্থান আগের মতোই ইসলামাবাদ হবে। পুরো প্রক্রিয়ায় পাকিস্তান অত্যন্ত কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।” যুক্তরাষ্ট্রের মতে, এই আলোচনায় একমাত্র মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানই দায়িত্ব পালন করছে।

লেভিট আরও জানান, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কিছু গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। যুক্তরাষ্ট্র এখন সরাসরি আলোচনার অগ্রগতির দিকেই মনোযোগ দিচ্ছে। তার ভাষায়, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উভয়েই এই আলোচনাকে ফলপ্রসূ ও চলমান হিসেবে দেখছেন।” ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করছে, আলোচনার বর্তমান কাঠামোতেই সমাধান খোঁজা সম্ভব।

হোয়াইট হাউসের এই বক্তব্য অনুযায়ী, ইরান সংকট সমাধানে কূটনৈতিক প্রক্রিয়া এখনও সক্রিয় রয়েছে এবং পাকিস্তানের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8872 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 05:08:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh