• হোম > বাংলাদেশ > সরকারের আমন্ত্রণে চীনে গেছে বিএনপির প্রতিনিধি দল

সরকারের আমন্ত্রণে চীনে গেছে বিএনপির প্রতিনিধি দল

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩
  • ৬০

---

চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে। প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হয়।

দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৯ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। এই সফরকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8856 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 12:16:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh