![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল পৌর উদ্যানে বৈশাখ উপলক্ষে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেছেন।
দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মেলায় অংশ নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তথ্য অনুযায়ী, মেলায় এসে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলার এক পর্যায়ে কৃষক-কৃষাণীদের মধ্যে ছাগল বিতরণ করেন তারেক রহমান, যা কৃষকদের সহায়তা ও উৎসাহ প্রদানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।