![]()
দেশের মানি মার্কেট ব্যবস্থায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে নতুন রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নতুন ব্যবস্থায় প্রতিদিন প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ভিত্তিতে দুটি সূচক প্রকাশ করা হবে— Bangladesh Overnight Financing Rate এবং Dhaka Overnight Money Market Rate।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই দুটি রেট চালুর মাধ্যমে সুদের হার নির্ধারণে আরও বাস্তবভিত্তিক ও নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি হবে। এতে অর্থবাজারে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ব্যবহৃত ঢাকা ইন্টারব্যাংক অফার রেট (ডিবোর) বাজারের প্রকৃত লেনদেন পরিস্থিতি পুরোপুরি প্রতিফলিত করে না বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। সে কারণে লেনদেন-ভিত্তিক স্বয়ংক্রিয় ডেটা সিস্টেমের মাধ্যমে নতুন রেফারেন্স রেট নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।