• হোম > বাংলাদেশ > ‘মনে হচ্ছে পৃথিবীটা শূন্য হয়ে গেল’

‘মনে হচ্ছে পৃথিবীটা শূন্য হয়ে গেল’

  • সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৫
  • ৬৬

---

ভারতের কিংবদন্তি শিল্পী Asha Bhosle-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী Runa Laila। দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কারণে এই মৃত্যু তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।

রুনা লায়লা বলেন, “পৃথিবীর দুই মহাতারকা শিল্পী একের পর এক চলে গেলেন। Lata Mangeshkar দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর জন্মাবে না। আমার মনে হচ্ছে, আমার পৃথিবীটাই যেন শূন্য হয়ে গেল।”

তিনি জানান, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর—দু’জনই তাকে অত্যন্ত স্নেহ করতেন। তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধু পেশাগত নয়, ছিল গভীর ব্যক্তিগত বন্ধনও। এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও উল্লেখ করেন তিনি।

স্মৃতিচারণ করে রুনা লায়লা বলেন, শেষবার তাদের দেখা হয়েছিল তার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হলেও সাম্প্রতিক সময়ে আর কথা বলা হয়নি।

আক্ষেপের সুরে তিনি বলেন, “অনেকদিন ধরে ভাবছিলাম দিদিকে ফোন করব। যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। এখন ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8743 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 02:43:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh