![]()
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শেষ হতেই গ্যালারিতে ধ্বনিত হচ্ছিল—‘আর ইউ ওয়াচিং আর্সেনাল?’ Manchester City সমর্থকদের এই উচ্ছ্বাসের কারণও স্পষ্ট। স্বাগতিক Chelsea-কে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে সিটিজেনরা। এই জয়ে English Premier League-এর শীর্ষে থাকা Arsenal-এর সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ৬ পয়েন্টে, Pep Guardiola-র দল।
প্রথমার্ধে ম্যাচের গতি ছিল কিছুটা মন্থর। Cole Palmer ও Pedro Neto-দের আক্রমণ সামলে সিটি রক্ষণভাগ শক্ত রাখে। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে Nico O’Reilly-র দুর্দান্ত হেডে এগিয়ে যায় সিটি। এরপর অল্প সময়ের ব্যবধানে নিজের প্রথম লীগ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন Marc Guehi। ম্যাচের শেষ দিকে Jérémy Doku চেলসি মিডফিল্ডার Moisés Caicedo-র ভুলের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় গোলটি করেন।
এখন সবার নজর আগামী সপ্তাহের হাইভোল্টেজ লড়াইয়ে, যেখানে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। সেই ম্যাচে জয় পেলে ব্যবধান আরও কমিয়ে শিরোপা দৌড়ে পুরোপুরি ফিরে আসবে সিটি। অন্যদিকে, প্রায় দুই দশক পর শিরোপার স্বাদ পেতে মরিয়া আর্সেনাল। শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে—সেটিই এখন বড় প্রশ্ন।