• হোম > অর্থনীতি > চীনা বিনিয়োগ এগিয়ে নিতে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

চীনা বিনিয়োগ এগিয়ে নিতে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৩:০৪
  • ৬৯

এই আলোচনা বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) ঘোষিত যৌথ ১৮০ দিনের পরিকল্পনায় নির্ধারিত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আলোচনার একটি প্রধান বিষয় ছিল চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত ৭৩৮ একর আয়তনের চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ), যা বেজার অগ্রাধিকারভুক্ত উদ্যোগগুলোর একটি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন যে, এই জোনের অগ্রগতি চীনা বিনিয়োগকারীদের কাছে একটি শক্তিশালী ইতিবাচক বার্তা দেবে।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীনা বিনিয়োগকারীদের নীতি ধারাবাহিকতা ও বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা নিশ্চিত করতে প্রস্তুত বাংলাদেশ সরকার।

আলোচনায় প্রয়োজনীয় অবকাঠামো, বাংলাদেশ–চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি, এবং বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগের জন্য চীনে বিডার একটি বিদেশি অফিস প্রতিষ্ঠার কার্যক্রম নিয়েও কথা হয়। পাশাপাশি, বাংলাদেশের রেশম খাতে প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে চীনের কারিগরি সহায়তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

চীনা অংশীদারদের সঙ্গে এই অগ্রগতিকে বাস্তব ফলাফলে রূপ দিতে বিডা ও বেজা একসঙ্গে কাজ করে যেতে আগ্রহী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8718 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 06:13:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh