• হোম > বিদেশ > যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৩:০০
  • ৭৮

---

মাসুদ পেজেশকিয়ান মনে করেন, ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তি হওয়া অসম্ভব নয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম।

জানা গেছে, ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা শেষ হওয়ার পরই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে চলমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা হয় বলে ধারণা করা হচ্ছে।

পেজেশকিয়ানের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ইরান আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দেয়নি; বরং আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমঝোতার সম্ভাবনা এখনো খোলা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8716 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 09:30:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh