• হোম > বাণিজ্য > ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়াল বিইআরসি

ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়াল বিইআরসি

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২১:৫১
  • ৮৩

---
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছে। নতুন এই দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি, পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এই দাম সমন্বয় করা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যয় বাড়তে পারে। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ বেড়ে এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ফার্নেস অয়েলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় মার্চ মাসে একটি কমিটি গঠন করে কমিশন। পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর (প্ল্যাটস রেট) এবং ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নিয়ে এপ্রিল মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৭০ টাকা ১০ পয়সা। নতুন সমন্বয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8710 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 06:26:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh