• হোম > বিদেশ > ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্পের হুঁশিয়ারি

‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্পের হুঁশিয়ারি

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২১:৩৩
  • ৫৬

---
হরমুজ প্রণালি অবরোধের প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জলপথ দিয়ে কোন জাহাজ চলাচল করবে তা ইরান নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় প্রতিটি জাহাজ নিরাপদে চলাচল করবে, নয়তো একটিও পারবে না।

ট্রাম্প আরও বলেন, ইরান তাদের পছন্দের লোকেদের কাছে তেল বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবে না। “হয় সবটা, নয়তো কিছুই না—এটাই নিয়ম,” যোগ করেন তিনি।

তার দাবি, এই অবরোধ ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন অবরোধের মতো হবে, তবে তা হবে আরও বড় পরিসরে। এর ফলে আরও বেশি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রে তেল কিনতে আসবে বলে ইঙ্গিত দেন তিনি।

ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি… তাদের পুরো জ্বালানি ব্যবস্থা, প্রতিটি প্ল্যান্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিতে পারি।” এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি অবরোধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8706 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 10:08:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh