• হোম > বাংলাদেশ > ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২১:২৩
  • ৬৯

---
হাম ও হামের উপসর্গে দেশে শিশুমৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর ছয়জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১,২৬৮ জন শিশু। একই সময়ে নতুন করে ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১ জন শিশুর।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৪ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৩১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২০ জন হাসপাতাল ছেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8702 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 11:16:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh