• হোম > বিদেশ > হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের, ইরানকে টোল দেওয়া জাহাজ আটক নির্দেশ

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের, ইরানকে টোল দেওয়া জাহাজ আটক নির্দেশ

  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২১:০৯
  • ৬৪

---
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবিলম্বে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে জানান, বিশ্বের সেরা মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হতে চাওয়া সব জাহাজকে অবরোধ করবে।

ট্রাম্প আরও বলেন, আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে ‘টোল’ প্রদান করেছে, সেগুলোকে আটক বা গতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, ইরানের এই টোল আদায় অবৈধ এবং যারা পরিশোধ করবে তাদের সমুদ্রপথে নিরাপদ যাতায়াতের সুযোগ থাকবে না।

শান্তি আলোচনায় দুই পক্ষ অধিকাংশ বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা হয়নি। এর পরপরই ট্রাম্পের এই ঘোষণা বিশ্বজুড়ে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি অবরোধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8701 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 12:22:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh