![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশ দিয়ে সফর শুরু করবেন, সেটিও এখনো নির্ধারণ করা হয়নি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন—যা সম্পূর্ণ ভিত্তিহীন।
আতিকুর রহমান রুমন বলেন, এসব তথ্যের কোনো সত্যতা নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। তিনি সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারিভাবে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।