• হোম > মধ্যপ্রাচ্য > লেবানন যুদ্ধবিরতি চুক্তির ‘অন্তর্ভুক্ত নয়’ বললেন ট্রাম্প

লেবানন যুদ্ধবিরতি চুক্তির ‘অন্তর্ভুক্ত নয়’ বললেন ট্রাম্প

  • বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২২:৪১
  • ৬১

---

ইরানের সঙ্গে করা দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পিবিএসের হোয়াইট হাউস সংবাদদাতা লিজ ল্যান্ডার্স-এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানিয়েছেন—হিজবুল্লাহর সংশ্লিষ্টতার কারণেই লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহর বিষয়টি ‘আলাদাভাবে দেখা হবে’।

লেবাননে ইসরাইলের চলমান হামলা প্রসঙ্গে ট্রাম্প এটিকে একটি ‘স্বতন্ত্র সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করেন, যা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অংশ নয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8613 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 02:00:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh