• হোম > মধ্যপ্রাচ্য > বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

  • বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২২:৩৫
  • ৬৬

---

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে যুদ্ধবিরতির একটি কাঠামোতে সমঝোতা হলে হরমুজ প্রণালি আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে পুনরায় খুলে দিতে পারে তেহরান।

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ মাসের শুরুতে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রণালিটি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে তেহরান।

ওই কর্মকর্তা আরও জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8609 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 03:31:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh