• হোম > মধ্যপ্রাচ্য > লেবাননে ‘এখন পর্যন্ত’ সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরাইল

লেবাননে ‘এখন পর্যন্ত’ সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরাইল

  • বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২২:৩০
  • ৬৩

---

লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বাহিনীর মুখপাত্র আভিচে আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, মাত্র ১০ মিনিটের মধ্যে একযোগে বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ-এর প্রায় ১০০টি সদর দপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়েল জামির বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানোর যেকোনো সুযোগই তারা কাজে লাগাবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই সময়ে লেবাননের বিভিন্ন সংবাদমাধ্যম দেশটির নানা শহর ও অঞ্চলে ব্যাপক বোমা হামলার খবর প্রকাশ করেছে, যা চলমান সংঘাতের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8605 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 07:21:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh