• হোম > দেশজুড়ে > জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

  • বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১৭:২৬
  • ৮৯

---

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তিনটি প্রতিষ্ঠান থেকে তিন লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ সংক্রান্ত তিনটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব জ্বালানি তেল সংগ্রহ করা হবে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদন অনুযায়ী, YAR Energy AG, K&R International Trading Company এবং Shikdar International—এই তিনটি প্রতিষ্ঠান থেকে সমানভাবে এক লাখ টন করে মোট তিন লাখ টন ডিজেল কেনা হবে।

তবে কোন উৎস থেকে জ্বালানি সরবরাহ করা হবে বা কী দামে কেনা হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, এসব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর তালিকাভুক্ত সরবরাহকারী নয়।

এদিকে একই বৈঠকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন সংগ্রহের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ এই প্রস্তাব উপস্থাপন করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8593 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 08:34:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh