• হোম > রাজনীতি > ‘হ্যাঁ’ ভোটে পাস সন্ত্রাসবিরোধী বিল: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল

‘হ্যাঁ’ ভোটে পাস সন্ত্রাসবিরোধী বিল: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল

  • বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১৫:৫১
  • ৬৫

---

সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম বহাল থাকছে।

বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে বিলটি ‘হ্যাঁ’ ভোটে গৃহীত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন বিদ্যমান থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি এবং জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। তিনি জানান, এই বিধানের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে এবং নতুন সংশোধনী আইনের মাধ্যমে তা বহাল রাখা হয়েছে।

এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হয়।

বিশ্লেষকদের মতে, নতুন এই আইন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে সংগঠনভিত্তিক কার্যক্রমের ওপর আরও কঠোর নজরদারি নিশ্চিত করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8583 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 11:14:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh