• হোম > বাংলাদেশ > ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

  • বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৪
  • ৫৬

---

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে প্রায় ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে।

আজ (সকাল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনটির সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এ দৃষ্টিকোণ থেকে নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ, ২০২৬ সালে দেশের ১০টি জেলা ও ৩টি সিটি কর্পোরেশনের ৩৭,৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী সময়ে দেশের প্রান্তিক ও নিম্নবিত্ত প্রায় ৪ কোটি পরিবারকে ধাপে ধাপে এই কর্মসূচির আওতায় আনা হবে।

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনী এলাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নির্বাচনী এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে দ্রুততম সময়ে তাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8573 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 02:28:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh