• হোম > বিদেশ | মধ্যপ্রাচ্য > তেলের ঘাটতির সতর্ক সংকেত, বিশ্ববাজারে জ্বলে উঠছে লাল বাতি

তেলের ঘাটতির সতর্ক সংকেত, বিশ্ববাজারে জ্বলে উঠছে লাল বাতি

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩:২৩
  • ৮০

---

মাত্র ছয় সপ্তাহ আগেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের প্রাচুর্য ছিল—সরবরাহ চাহিদার তুলনায় বেশি, আর দামও ছিল তুলনামূলক কম ও স্থিতিশীল। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আমূল বদলে গেছে। এখন জ্বালানি বাজারের একটি বড় অংশ এমন আচরণ করছে, যেন বিশ্ব তেলের মারাত্মক সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

এই পরিবর্তনের মূল কারণ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় তেল সরবরাহ ব্যাঘাত সৃষ্টি করেছে। এর ফলে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে আসতে পারছে না।

এত বড় সরবরাহ ঘাটতি দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। জরুরি মজুত ব্যবহার কিংবা ওপেক প্লাস জোটের উৎপাদন বাড়ানোর উদ্যোগও এই ঘাটতি পূরণে যথেষ্ট হবে না।

বর্তমানে বিশ্ব জ্বালানি বাজারে কার্যত ‘লাল সংকেত’ জ্বলছে—বিশ্ব অর্থনীতিকে সচল রাখতে প্রয়োজনীয় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

লিপো অয়েল অ্যাসোসিয়েটসের সভাপতি অ্যান্ডি লিপো সতর্ক করে বলেন, “এই পরিস্থিতি যত দীর্ঘ হবে, ততই তা ভয়াবহ হয়ে উঠবে। এখনই হয়তো সংকট দৃশ্যমান নয়, কিন্তু শেষ পর্যন্ত তা সামনে আসবেই।”

তিনি আরও বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপে পড়তে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8547 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 12:09:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh