• হোম > বাংলাদেশ > চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১৪:২৮
  • ৫৮

---

চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ পর ফখরুল দম্পতির দেশে ফেরার কথা রয়েছে। এর আগেও তিনি একাধিকবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের একটি ধমনীতে ব্লক ধরা পড়ে। পরে মুক্তি পাওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসা নেন এবং এরপর থেকে নিয়মিত ফলোআপের জন্য সেখানে যেতে হয় তাকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8517 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 01:14:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh