• হোম > দেশজুড়ে > ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১৪:২১
  • ৬২

---

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা মোকাবিলায় ভ্যাকসিন ও সরঞ্জাম ক্রয়ে মোট ৪ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ভ্যাকসিন কিনতে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি।

তিনি আরও জানান, ভ্যাকসিন ক্রয় নিয়ে মন্ত্রণালয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে কোনো অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8511 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 06:00:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh