• হোম > বিদেশ > সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি

সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি

  • সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২১:৪৮
  • ৬৮

---

ইরান হরমুজ প্রণালি কোনো সাময়িক যুদ্ধবিরতির আওতায় খুলবে না বলে জানিয়েছে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, তেহরান মনে করছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে যুদ্ধবিরতি পরিকল্পনার রূপরেখা তেহরানের কাছে পাঠানো হয়েছে। এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা উল্লেখ থাকলেও, তেহরান প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং কোনো চাপের মুখে বা সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য নয়।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আলজাজিরাকে জানান, ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব এবং ১৫ দফা নিয়ে কিছু প্রতিবেদন এসেছে, কিন্তু তারা এখনই কোনো মন্তব্য করছেন না। শান্তির প্রক্রিয়া চলমান আছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও আইআরজিসি তাদের অবস্থান স্পষ্ট করেছে যে, জলপথটি দ্রুত খোলা হবে না।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8502 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 09:08:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh