• হোম > বিদেশ > হরমুজ প্রণালি থেকে ফিরে এলো কাতার থেকে আসা এলএনজিবাহী জাহাজ

হরমুজ প্রণালি থেকে ফিরে এলো কাতার থেকে আসা এলএনজিবাহী জাহাজ

  • সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১৭:২২
  • ৮৩

---

কাতার থেকে এলএনজি বোঝাই দুটি জাহাজ হরমুজ প্রণালির কাছে পৌঁছানোর পর আবার ফিরে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই জাহাজগুলো যদি সফলভাবে সংকীর্ণ এই জলপথ অতিক্রম করত, তবে এটি কাতার থেকে এলএনজি পরিবহনের প্রথম ঘটনা হিসেবে রেকর্ড হতো। খবরটি দিয়েছে আলজাজিরা।

জাহাজ বিশ্লেষণকারী সংস্থা ‘কেপলার’ ও ‘এলএসইজি’-এর তথ্য অনুযায়ী, ‘আল দায়েন’ এবং ‘রাশিদা’ নামের এই দুটি ট্যাঙ্কার ফেব্রুয়ারির শেষ দিকে কাতার থেকে পণ্য বোঝাই করেছিল। এর মধ্যে ‘আল দায়েন’ বর্তমানে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার সংকেত দিচ্ছে।

কেপলারের তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, এই দুটি ট্যাঙ্কারই কাতার এনার্জি দ্বারা পরিচালিত। তবে জাহাজগুলো কেন ফিরে এসেছে, সেই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8494 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:01:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh