• হোম > > ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

  • সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১৭:১১
  • ৮২

---

হামের টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এতে ইতোমধ্যে বহু শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এই পরিস্থিতির পেছনে টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তকে তিনি ‘অশুভ অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন।

নোটিশে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদেরও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে পাঠানো নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8486 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 06:45:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh