• হোম > বিদেশ > মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

  • সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১৭:০৪
  • ৮৯

---

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন।

সোমবার ভোরে পরিচালিত এ হামলায় তার মৃত্যু হয়েছে বলে আইআরজিসি নিশ্চিত করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি তাকে ‘দক্ষ ও শিক্ষিত’ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে জানায়, “আমেরিকান-জায়নিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায়” তিনি নিহত হয়েছেন।

মজিদ খাদেমি ইরানের নিরাপত্তা কাঠামোর একজন গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে বিমান হামলায় তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার পর তিনি গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8482 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 04:15:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh