• হোম > বিদেশ > বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও কঠোর’ পাল্টা জবাব দেবে—ইরানের হুঁশিয়ারি

বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও কঠোর’ পাল্টা জবাব দেবে—ইরানের হুঁশিয়ারি

  • সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫
  • ৮১

---

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে জানিয়েছে, দেশটির বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে আরও ‘বিধ্বংসী ও ব্যাপক’ পাল্টা জবাব দেওয়া হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম বার্তায় প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, “আবারও যদি বেসামরিক স্থাপনায় হামলা হয়, তাহলে আমাদের পরবর্তী প্রতিশোধমূলক অভিযান হবে আরও ভয়াবহ ও বিস্তৃত।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দেন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানকে চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানান। এর জবাবে ইরানও কঠোর সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8471 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 10:11:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh