• হোম > দেশজুড়ে > পুরো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এটি নিয়ে রাজনীতির দরকার নেই: আইনমন্ত্রী

পুরো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এটি নিয়ে রাজনীতির দরকার নেই: আইনমন্ত্রী

  • রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২:১৬
  • ৯৫

---

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, “পুরো জুলাই সনদ আমরা বাস্তবায়ন করবো, এটি নিয়ে রাজনীতির দরকার নেই।” রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “জুলাইয়ে আমাদের অবদানও কম নয়। বিভ্রান্তি ছড়াবেন না। জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে করা হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদের প্রতিটি অক্ষর ধারণ করে। সংবিধানের সংশোধন ও সংস্কারের কথাই এতে বলা হয়েছে।”

আইনমন্ত্রী আরও বলেন, সংস্কার রাজনৈতিক দল বা জনগণের মধ্য থেকে আসতে পারে, তবে তা যখন আইনি প্রক্রিয়ায় সংসদে চূড়ান্ত রূপ পায়, তখন সেটি সংশোধনে পরিণত হয়। তিনি উল্লেখ করেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারেই এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি বলেন, “জুলাই সনদের পেছনে ১৭ বছরের সংগ্রাম জড়িত। শত শত পরিবারের নির্ঘুম রাতের কাহিনী রয়েছে। বিএনপির প্রায় ৬০ হাজার নেতাকর্মীর দুর্দশার গল্প এতে প্রতিফলিত হয়েছে। যদি আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা ৯০-এর গণঅভ্যুত্থান অস্বীকার করি, তাহলে ভবিষ্যতে কেউ জুলাই সনদও অস্বীকার করতে পারে—সে সুযোগ রাখা উচিত নয়।”

তিনি আরও অভিযোগ করেন, “জুলাই সনদের নামে বিরোধীদল অসৎ উদ্দেশ্য প্রণোদিত পথে এগিয়ে যাচ্ছে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8457 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 05:25:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh