• হোম > শিক্ষা > শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন-অফলাইনের সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন-অফলাইনের সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী

  • রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১৫:১৯
  • ৮৬

---

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন হবে না নাকি অফলাইনে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে। আগামী দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। এরপর মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”

মন্ত্রী আরও জানান, আজ ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিএনসিসির সঙ্গে বৈঠক হয়েছে। জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন দেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশও সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8439 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 07:04:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh