• হোম > বাংলাদেশ > শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত, তিন মাসের জ্বালানি মজুতের উদ্যোগ নেওয়া হয়েছে

শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত, তিন মাসের জ্বালানি মজুতের উদ্যোগ নেওয়া হয়েছে

  • রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১৫:১৫
  • ৭৯

---

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আজ (রোববার, ৫ এপ্রিল) থেকে শপিং মল ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। বাজার ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানোর এই সিদ্ধান্ত সচিবালয়ে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা সর্বোচ্চ থাকবে। কৃষকেরা যেন প্রয়োজনীয় ডিজেল পান, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এপ্রিল মাসের সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের জ্বালানি মজুতের উদ্যোগ নেওয়া হয়েছে।

অমিত জানান, এপ্রিল মাসের ডিজেল চাহিদা ইতিমধ্যেই পূরণযোগ্য এবং নতুন কয়েকটি জ্বালানি উৎস শনাক্ত করা হয়েছে, যেগুলো থেকে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করা সম্ভব হবে।

সবাইকে জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনোভাবেই যেন কৃষকেরা জ্বালানি সংকটে না পড়েন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8436 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:02:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh