![]()
p class=”flex flex-col text-sm pb-25″>
ইরানে ভূপাতিত হওয়া একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে দেশটি থেকে বের করে এনেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম Axios।
প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তি ছিলেন বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’। বিমানটি ভূপাতিত হওয়ার পর তিনি ইজেক্ট করে বের হতে সক্ষম হন, তবে আঘাতপ্রাপ্ত হন। আহত হলেও তার চলাচলের সক্ষমতা ছিল এবং তিনি যোগাযোগ বজায় রাখতে সক্ষম হন।
এর আগে একই ঘটনায় বিমানের পাইলটকে দ্রুত উদ্ধার করা হয়েছিল। তবে দ্বিতীয় ক্রুকে উদ্ধারের বিষয়টি ছিল যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ তাকে আটক করতে অভিযান শুরু করেছিল Islamic Revolutionary Guard Corps।
একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা যায়, শনিবার বিশেষ কমান্ডো ইউনিটের মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা দিতে আকাশে মোতায়েন করা হয় একাধিক যুদ্ধবিমান। এ সময় বিপ্লবী গার্ডের সেনারা ক্রুর দিকে অগ্রসর হলে তাদের লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী।
শেষ পর্যন্ত সফলভাবে ওই ক্রুকে উদ্ধার করে দ্রুত ইরান ত্যাগ করে মার্কিন বাহিনী।
অন্য দুটি সূত্র জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই পাইলট ও ওয়েপন সিস্টেম অফিসার নিজেদের যোগাযোগ যন্ত্রের মাধ্যমে সংযুক্ত ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পাইলটকে উদ্ধার করা হলেও দ্বিতীয় ক্রুকে উদ্ধার করতে প্রায় একদিন সময় লেগে যায়।
এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ শত্রু ভূখণ্ডে দুই ক্রুর নিরাপত্তা নিশ্চিত করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।