• হোম > > শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, যেসব প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, যেসব প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২৩:৩৬
  • ১০৩

---

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি ব্যবসায়ীদের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলা করে ব্যবসা-বাণিজ্য সচল রাখা, সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এসময় ব্যবসায়ীরা ইরান যুদ্ধজনিত জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে উল্লেখ করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8396 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 09:00:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh