• হোম > বিদেশ > ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী কার্যক্রম চালাচ্ছে

ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী কার্যক্রম চালাচ্ছে

  • শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১৪:১৬
  • ৬৪

---

ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি করেছে মার্কিন বাহিনী। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে, যখন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশের আকাশ দিয়ে উড়ে যাওয়া মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত করে। বিমানটিতে দুজন ক্রু ছিলেন। ঘটনার পরপরই তাদের উদ্ধারের জন্য মার্কিন বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে।

সিএনএন-র সূত্র জানিয়েছে, বিমানের পাইলট জীবিত আছেন এবং বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন, যেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে দ্বিতীয় ক্রু সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই এবং তাকে উদ্ধার করার চেষ্টা চলছে।

এর পাশাপাশি ইরান পাইলটদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, “যদি কেউ শত্রু পাইলট বা পাইলটদের জীবিত আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে পারে, তবে মূল্যবান পুরস্কার পাবেন।” এছাড়া টেলিভিশনের স্ক্রল বার্তায় সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “তাদের দেখামাত্রই গুলি করুন।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8374 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 02:22:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh