• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রী আজ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

প্রধানমন্ত্রী আজ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

  • শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭
  • ৫১

---

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন। বৈঠকটি শনিবার (৪ এপ্রিল) সকালেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ বৈঠকের মূল উদ্দেশ্য দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা ও নীতিগত প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার বিষয়ে মতামত উপস্থাপন করবেন।

বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের অধীনে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী মহলের প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও ভবিষ্যৎ নীতিনির্ধারণের নির্দেশনা স্পষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8362 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 07:47:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh