• হোম > বাংলাদেশ > ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের সাফল্য অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের সাফল্য অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

  • শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:২৪
  • ৮০

---

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেম ও টিম স্পিরিটে অনুপ্রাণিত সাহসী তরুণরা আবারও প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয়ের ধারা অব্যাহত রাখা সম্ভব, ইনশাআল্লাহ।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তিনি এ কথা বলেন।

শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়াপ্রেমী মানুষকে আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8350 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 05:50:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh