![]()
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ জয় তুলে নেওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
স্পিকার দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ফুটবল দল তাদের এই বিজয়ের ধারা ধরে রাখবে।