• হোম > দেশজুড়ে > রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধ করা হবে: মালিক সমিতি

রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধ করা হবে: মালিক সমিতি

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৬:৫১
  • ৭৮

---

জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতি বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা এবং কাঁচাবাজার এই নিয়মের বাইরে থাকবে।

দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ জানিয়েছেন, “বিজ্ঞপ্তি জারি হওয়ায় এটি অবিলম্বে কার্যকর হবে। কিছু প্রতিষ্ঠান এখনো জানত না, তবে আগামীকাল থেকে প্রায় সব শপিং মল ও দোকানে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8316 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 09:10:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh