![]()
ভোক্তাদের জন্য এলপিজির দাম একলাফে বেড়ে গেছে। এপ্রিলের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা থেকে ৭৯.৭৭ টাকা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য তালিকা ঘোষণা করে এবং জানিয়েছে, আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে মার্চে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল ১ হাজার ৩৪১ টাকা, আর অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১.৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করছে। এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।