![]()
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের খামখেয়ালি যুদ্ধনীতি সৌদি আরবে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে নিয়ে অশালীন মন্তব্য ও যুদ্ধের খরচ উপসাগরীয় দেশগুলোকে চাপিয়ে দেওয়ার বক্তব্যে রিয়াদের ক্ষোভ তীব্র হচ্ছে।
সৌদি আরব দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিনিয়োগ করেও হোয়াইট হাউসের আচরণে ‘চরম হতাশ’। ট্রাম্পের একতরফা পদক্ষেপ, যুদ্ধের সম্ভাব্য প্রভাব ও উপসাগরীয় অঞ্চলে ক্ষতি ঘটানোর হুমকি সৌদি নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
উপসাগরীয় দেশগুলো ইরানের সামরিক ক্ষমতা ও সম্ভাব্য পাল্টা হামলার কারণে উদ্বিগ্ন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সক্রিয়তা, হরমুজ প্রণালিতে ইরানের পদক্ষেপ ও জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য আঘাত সৌদি আরবকে যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে সতর্ক করেছে।
সৌদি সরকার এখন যুদ্ধের সম্ভাব্য ক্ষতি রোধ এবং দ্রুত সংঘাত সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। আমেরিকা ও ইরানকে আলোচনা টেবিলে বসিয়ে উত্তেজনা প্রশমনের আঞ্চলিক প্রচেষ্টা শুরু হয়েছে।