• হোম > বিদেশ > ইরান যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি

ইরান যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৪:৫৩
  • ৮০

---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি খণ্ডন করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান এখনও কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে কথিত পাঁচ দফা পরিকল্পনার খবরকে আরাগচি মিডিয়ার জল্পনা হিসেবে উড়িয়ে দিয়েছেন।

আরাগচি বলেন, আগ্রাসী শক্তিকে শাস্তি না দেয়া এবং ইরানের ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

এই বক্তব্য এমন সময় এসেছে, যখন চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। এর আগে বুধবার সকালে সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। ট্রাম্পের ওই দাবির পরই আরাগচি তা প্রত্যাখ্যান করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8304 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 02:44:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh