![]()
চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। গত মাসে প্রবাসীরা প্রায় পৌনে ৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) জানানো হয়—মার্চে মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। এছাড়া ডিসেম্বর মাসে প্রবাসীরা তৃতীয় সর্বোচ্চ ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন।