• হোম > বাংলাদেশ > সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান

সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২৩:৩০
  • ৭০

---

আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে করদাতারা প্রণোদনা পাবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্জিত হবে। তবে অতিরিক্ত কর অব্যাহতির কারণে রাজস্ব আয় কমছে, তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে এবং ট্যাক্স ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা এবং সৎ কর্মকর্তাদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব বিজ্ঞাপন আয়ের ওপর ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8288 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 09:22:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh