• হোম > > জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল: জামায়াত আমির

জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল: জামায়াত আমির

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২১:০৬
  • ৭২

---

গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনের পথ অনুসরণ করবে বিরোধীদল—এ কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে বিরোধীদল আশাহত হয়েছে এবং জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে। এর প্রতিবাদেই সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করা হয়েছে।

এর আগে ‘জুলাই সনদ’ আদেশ এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার ঘটনায় বিরোধীদল অধিবেশন থেকে ওয়াকআউট করে।

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের দেওয়া ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হয়েছে। আমরা এতে আহত, মর্মাহত ও বিস্মিত। জনগণের সম্মান রক্ষায় আমরা অধিবেশন ত্যাগ করেছি।”

তিনি আরও বলেন, শুরুতে সরকার ও বিরোধীদল উভয়েই গণভোটের বিষয়ে একমত থাকলেও পরে জনগণের চূড়ান্ত মতামত উপেক্ষা করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা জানান, সংসদে দাবি আদায় সম্ভব না হওয়ায় তারা জনগণের কাছেই ফিরে যাবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের জন্য আন্দোলন গড়ে তুলবেন।

তিনি বলেন, “সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সক্রিয় থাকবে। শিগগিরই দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8277 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 10:35:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh