• হোম > বিদেশ > ইরানের ‘নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন—ট্রাম্পের দাবি

ইরানের ‘নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন—ট্রাম্পের দাবি

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২০:৫৮
  • ৯৫

---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ‘নতুন সরকারের প্রেসিডেন্ট’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এবং তিনি পূর্বসূরিদের তুলনায় কম কট্টরপন্থি ও বেশি বিচক্ষণ।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের উদ্দেশে ভাষণ দেওয়ার আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নতুন ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে তিনি শর্ত দেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন না হলে কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়।

একই পোস্টে তিনি সতর্ক করে বলেন, শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর হামলা চালাবে।

অন্যদিকে, আব্বাস আরাগচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইরান লড়াই চালিয়ে যাওয়ার অবস্থানেই রয়েছে। তিনি বলেন, হুমকি বা সময়সীমা বেঁধে দিয়ে ইরানের সঙ্গে কথা বলা যাবে না এবং নিজেদের প্রতিরক্ষার বিষয়ে তারা কোনো চাপ মেনে নেবে না।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8273 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 01:16:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh