• হোম > বাংলাদেশ > বাংলাদেশের ছয় জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমোদন ইরানের

বাংলাদেশের ছয় জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমোদন ইরানের

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৭:২৮
  • ১০৩

---

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি পতাকাবাহী জাহাজকে জলপথ অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছেন ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। খবর বাসস।

আজ বুধবার দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, “আমরা আটকে থাকা জাহাজগুলোর বিষয়ে তেহরানকে জানাই। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দিয়েছে। তবে শুরুতে পর্যাপ্ত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।”

তিনি আরও জানান, ইরান সরকার জাহাজগুলোর বিস্তারিত তথ্য চেয়েছিল এবং বাংলাদেশ সরকার গত সপ্তাহে তা সরবরাহ করেছে।

রাষ্ট্রদূত যোগ করেন, “জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশী জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই। এ বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8265 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 10:40:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh