• হোম > দেশজুড়ে > জরুরিভিত্তিতে রোববার থেকে দেওয়া হবে হামের টিকা

জরুরিভিত্তিতে রোববার থেকে দেওয়া হবে হামের টিকা

  • বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৭:২২
  • ৫৬

---

৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরি ভিত্তিতে হামের টিকাদান আগামী রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থার অংশ হিসেবে সরকার গ্যাভি (GAVI) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে গ্রহণ করছে। পরবর্তীতে এই টিকাগুলো দিয়ে শিশুদের টিকা দেওয়া হবে।

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে বিশেষ একটি ক্যাম্পেইনও চালানো হবে। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। এই বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

গত ৩০ মার্চ ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8261 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 11:52:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh